শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মা

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মা

Sharing is caring!

অনলাইন ডেক্স: নিজের স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা সুমি আক্তারের (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমির দুই ছেলে ও এক মেয়ের জননী। তিনি কুশাখালীর শান্তিরহাট এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক আমির হোসেনের স্ত্রী। তার মেয়ে আহত সুমাইয়া স্থানীয় কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, স্কুলছাত্রী সুমাইয়া তার পাঁচ মাস বয়সী ভাইকে দোলনায় শুইয়ে রেখে খেলাধুলা করছিল। পাশেই ছিল বৈদ্যুতিক পাখা। অসাবধানতাবশত ওই পাখা থেকে বিদ্যুতায়িত হয় সুমাইয়া। বিষয়টি তার মা সুমির নজরে পড়লে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহন হন তিনি। বাড়ির লোকজন মা-মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মা সুমিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই সুমির মৃত্যু হয়েছে। তার মেয়েকে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD