সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল সিকদার (৬৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২২ আগস্ট) সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় রাজাপুর-ভান্ডরিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল জলিল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডরিয়া এলাকার মৃত হাসান সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তার মরদেহ সড়কে পড়ে ছিল। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। সকালে রাস্তায় হাঁটাচলা করলে গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD