বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পাথরঘাটায় নারী স্বাস্থ্যসেবা নিশ্চিতে কর্মশালা

পাথরঘাটায় নারী স্বাস্থ্যসেবা নিশ্চিতে কর্মশালা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বয়ঃসন্ধিকাল কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে ধারণা এবং নারী স্বাস্থ্যসেবা নিশ্চিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় নারীপক্ষের সহযোগিতায় ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজলী বালা মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, নারীপক্ষের প্রজেক্ট ডাইরেক্টর সামিয়া আফরিন, প্রকল্প কর্মকর্তা মৌসুমি বেগম, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন, সাত ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি কার্যকর করা, জনবল বৃদ্ধি করা, স্বাস্থ্য কেন্দ্রের আগত সেবা গ্রহীতাদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কিশোর-কিশোরীসহ নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি করা হয়। এছাড়াও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবাদানকারীদের আন্তরিকতার সহিত সেবা দেওয়া এবং কমিউনিটি ক্লিনিকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন, সংরক্ষণ করাসহ স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD