মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় বুশরা আক্তার (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুশরা উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের স্বপন খানের মেয়ে ও উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল হাওলাদারের মেয়ের ঘরের নাতি।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বুশরা ওই দিন সন্ধ্যার দিকে তার মায়ের সঙ্গে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের রাস্তা দিয়ে নানাবাড়ি যাচ্ছিল। এ সময় পেছনের দিক থেকে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, ঘাতক অটোরিকশার চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD