মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় জেলের জালে মিললো দুই কেজির জোড়া ইলিশ

কলাপাড়ায় জেলের জালে মিললো দুই কেজির জোড়া ইলিশ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জয়নাল মাঝি (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বড় সাইজের দুটি ইলিশ।উপজেলার মহিপুর মৎস্য আড়তে নিয়ে আসা ইলিশের একটির ওজন হয়েছে ২ কেজি ১০০ গ্রাম ও অপটির ওজন হয়েছে ১ কেজি ৯০০ গ্রাম। বৃহস্পতিবার বেলা ১১টায় আকন ফিস মৎস্য আড়তে অন্যান্য মাছের সঙ্গে এ ইলিশ দুটি  নিয়ে আসা হয়। পরে অন্য ইলিশের সঙ্গে ৬৫ হাজার টাকা মন হিসেবে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়। এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়া এ ইলিশ দুটির ওজন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা।

মাছ পাওয়া জেলে জয়নাল মাঝি জানান, প্রায় এক সপ্তাহ আগে তাসনিয়া তিহা নামের এক ট্রলার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৭ জেলে সহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যাই। পরে গতকাল রাঙ্গাবালির মৌডুবীর ছয়বাম সংলগ্ন সাগরে জাল ফেলার পর অন্যান্য ইলিশের সঙ্গে এ মাছ দুটি ধরা পড়ে। এ মাছ দুটি অন্যান্য ইলিশের  সঙ্গে বিক্রি করা তিনি ভালো দাম পেয়েছেন বলে জানান তিনি।

মহিপুর মৎস্য আড়ত ব্যাবসায়ী মো.মনিরুল ইসলাম জানান, এ বছর তুলানামুলক ইলিশ কম পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে ইলিশ আহরণ কিছুটা বাড়লেও দাম কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। ২ কেজি ওজনের মাছ পাওয়ায় জেলেদের মধ্যে আনন্দ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD