বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কুয়াকাটায় গণমাধ্যম কর্মীদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

কুয়াকাটায় গণমাধ্যম কর্মীদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পর্যটন নগরী কুয়াকাটায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ রাহাত গাওহারীর সভাপতিত্বে সভায় কুয়াকাটা পর্যটন এলাকায় অবস্থিত হোটেল মোটেল,রিসোর্টসহ কুয়াকাটা পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পর্যটন এলাকার বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা নজরদারিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কুয়াকাটা পর্যটন এলাকায় আগত পর্যটক  দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা গ্রহন করা হয়।

কুয়াকাটা সমুদ্র সৈকতে যত্রতত্র মোটরসাইকেল চলাচল, সংঘটিত অপরাধ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ, আগত পর্যটক দর্শনার্থীরা সমুদ্রে গোসলে নামলে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য গঠন করা স্বেচ্ছাসেবক উদ্ধার কর্মী নিয়োগ এবং পর্যটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে চেকপোষ্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ, পর্যটকদের হয়রানী রোধে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয় আলোকপাত করা হয় । সভায় পর্যটকদের স্বার্থে  টুরিস্ট পুলিশ এবং সাংবাদিক পরস্পর সহযোগিতামূলক মনোভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম , অর্থ সম্পাদক মোঃ মনির হাওলাদার, সাংবাদিক আবুল হোসেন রাজু এবং আব্দুল কাইয়ুম আরজু ।

এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোঃ আবু হাসনাইন পারভেজ, হুমায়ূন কবির, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD