মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামিলাদ

কুয়াকাটায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামিলাদ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুয়াকাটায় আলোচনা সভা ও দোয়ামিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট (রবিবার) শেষ বিকেলে হোটেল বনানী প্যালেস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিূুল আলম,মো: মঞ্জরুল ইসলাম,  অধ্যক্ষ মঞ্জুরুল আলম, সদস্য অব.বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুর রহমান মিলন , সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, জেলা পরিসদ সদস্য ফিরোজ সিকদার, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা  সাবেক ছাত্রলীগ সভাপতি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ, কুয়াকাটা পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি। সভায় কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD