শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে দিন ব্যাপী সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীতে দিন ব্যাপী সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ “শিশুদের জন্য সুস্থ জীবন বিনির্মানে সিসা দূষণমুক্ত পরিবেশ আমাদের অঙ্গিকার” স্লোগানের স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গবেষণার তথ্য মতে পটুয়াখালীর শিশুদের দেহে ক্ষতিকর সিসার মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিন ব্যাপী সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, ইউনিসেফ বরিশালের ফিল্ড অফিসের সামাজিক ও আচরণ পরিবর্তন কর্মকর্তা ফরিদ আলম, পটুয়াখালী প্রকল্প প্রতিনিধি রিপন কুমার প্রমুখ। পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকায় ব্যাটারি পুর্নব্যবহার দোকানের কর্মরত ও এর আশপাশ হতে স্থানীয় শিশুদের রক্তের নমুনা এবং আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোরালিয়া এলাকার মোট ২৪৮টি পরিবার থেকে ২৪৮জন শিশুর রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয়েছে।

এ গবেষণায় ৪৬ শতাংশ শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশে মানবদেহে সীসা দূষণের দিন দিন বাড়ছে। সীসা দূষণের উৎস যেমন হলুদ, রং, পেট্রল, সীসা-অ্যাসিড ব্যাটারি ইত্যাদি ওপর নিয়ন্ত্রণ করে সিসা দূষণ কমাতে হবে।

পৃথক গবেষণার মাধ্যমে সীসা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়েছে। উক্ত কর্মশালায় সিসা দূষণ প্রতিরোধে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীরা নিজস্ব কর্মপরিকল্পনা উপস্থাপন করেন উক্ত অনুষ্ঠানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD