শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মদিনে কলাপাড়ায় আলোচনা সভা

শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মদিনে কলাপাড়ায় আলোচনা সভা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিনে আলোচনা সভা, সেলাই মেশিন ও সামজিক বনায়ন উপকারভোগীদের মাঝে চেক  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৌশিক আহম্মেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ার ম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, উপক‚লীয় বন কর্মকর্তা (এফএসপিসি) মনিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মকর্তা (সিপিসি) আছাদুজ্জান খান,উপজেলা আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক ইউসুফ আলীসহ সরকারী কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৮ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন ও সামজিক বনায়নের উপকারভোগী লাভাংশের ২০জনকে ৭ হাজার ৪’শত ২৫ টাকা, ১৮ জনকে ৪ হাজার ৬’শতম ৮০ টাকা ও নীলগঞ্জ ইউপি চেয়ারম্যানকে ২২ হাজার ১০ টাকার  চেক প্রদান করা হয়।

এছাড়া তথ্য আপা’র প্রকল্প দ্বিতীয় পর্যায়, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তথ্য আপা পরিবারের পক্ষ হতে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও বঙ্গমাতার বর্নাঢ্য জীবনী আলোকতপাত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD