শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পটুয়াখালী জেলা প্রশাসকের প্রেস ব্রীফিং গৃহহীন ভুমিহীন ৩৭৩ পরিবারকে ঘড় প্রদান

পটুয়াখালী জেলা প্রশাসকের প্রেস ব্রীফিং গৃহহীন ভুমিহীন ৩৭৩ পরিবারকে ঘড় প্রদান

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিংয়ে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৩৭৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।

আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। অদ্য ৭ আগস্ট সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম। এসময় তিনি আরও জানান, এ পর্যায়ে বাউফল উপজেলায় ২১৭ টি, কলাপাড়া উপজেলায় ১২৯টি এবং গলাচিপা উপজেলায় ২৭ টি ঘর প্রদান করা হবে। ইতিমধ্যে জেলার দশমিনা, দুমকি, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী ও পটুয়াখালী সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। আগামী ৯ আগষ্ট গলাচিপা ও কলাপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যেহেতু এটি একটি দুর্যোগপূর্ণ রিমোর্ট এলাকা তাই প্রাকৃতিক দুর্যোগের কারনে নতুনকরে কোন পরিবার ভূমিহীন ও গৃহহীন হলে তাদের পুনর্বাসিত করা হবে। জেলায় এ পর্যন্ত ৭৮৩৫ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ওবায়দুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি এছাড়াও পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি ও স্থানীয় গণমাধ্যমের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD