সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ প্রতিনিয়ত বেড়ে চলা ডেঙ্গুর প্রকোপ এখন দেশে ভয়াবহ আকার ধারন করেছে। রাজধানী ঢাকায় ডেঙ্গুর আক্রমনে সকল হাসপাতালের আসন পরিপূর্ন হয়ে গেছে। বরিশাল শহরেও ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব ক্রমশ বেড়েই চলছে। ২০২৩ সালে বরিশালে ডেঙ্গু র আক্রমনে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক রোগী, অনেকেই তার মধ্যে আশংকাজনক অবস্থায় দিন পার করছে। সামাজিকভাবে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এখন দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনের প্রধান উপায়। বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব এর উদ্যাগে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে ৩১ শে জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় সাইকেল রযালির আয়োজন করে। হুইসেল ফর ডেঙ্গু শিরোনামের এই রযালি শুরু হয় নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে। রযালিতে স্বেচ্ছাসেবকগন সাইকেলের সামনে সচেতনতামূলক প্লেকার্ড, ফেস্টুন বেঁধে হুইসেল বাজিয়ে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। বরিশাল নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালিটি নগরীরর প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে এবং একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে ক্যাম্পাসগুলিতে কিছু সময় অবস্থান করে। আয়োজক সংগঠন বিবিডিসি মনে করে দেশের সকল স্তরের জনগণ এবং স্বেচ্ছাসেবক সংগঠনসমূহের উচিত সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করা। একই সাথে টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, প্রচার মাধ্যমের সহায়তায় অতি দ্রুতই সম্ভব দেশ থেকে ডেঙ্গু চিরতরে নির্মূল করা সম্ভব

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD