মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সেজদারত অবস্থায় নারীকে হত্যা

সেজদারত অবস্থায় নারীকে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় রশিদা বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিকমুড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত রশিদা বেগম মানিকমুড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর গায়ের গহনা ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে অথবা পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত ওই নারীর মেয়ের জামাই মোহাম্মদ নবীর বলেন, গত ৮ মাস আগে আমার শ্যালক বিল্লাল হোসেন পোল্যান্ড থেকে এসে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি বিদেশে চলে যান। এদিকে মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। তখন থেকে আমার শাশুড়ি একা থাকতেন। জানতে পেরেছি তিনি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ছিলেন। সেজদারত অবস্থায় মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুরো রুমে রক্ত ছড়িয়ে থাকতে দেখা গেছে।

নিহত ওই নারীর ছেলে বিল্লাল হোসেন ফোনে জানান, মা আমাকে বলতেন রাতে বাড়ির পাশে কে যেন দাঁড়িয়ে থাকে। আমি মাকে সাহস দিতাম। কিন্তু গতকাল রাতে এই ঘটনা ঘটে গেল। তারা আমার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছেন। আমি এর বিচার চাই।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD