শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গণমাধ্যম কর্মীদের সঙ্গে ডিসির মতবিনিময়

গণমাধ্যম কর্মীদের সঙ্গে ডিসির মতবিনিময়

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেছেন, সরকারের প্রচলিত আইন বিধি মেনে দ্রুততার সঙ্গে সব সরকারি কাজ সম্পন্ন করা হবে। কোনো ফাইল জটিলতা বা স্তূপ করে রাখা হবে না।

আইনের ব্যত্যয় হবে এমন কোনো কাজ পটুয়াখালী জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী করতে পারবে না ও করবে না। আইনের মধ্যে থেকে দ্রুত সময়ে সঠিক সেবাটি জনসাধারণকে দেবে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, সরকারি বেসরকারি সব তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত থাকা উচিত। আইনের ধারায় বিধিনিষেধ আছে, এমন তথ্য ছাড়া, সব তথ্য প্রকাশ করতে হবে। কোনো দপ্তর যদি তথ্য দিতে গড়িমসি করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো তথ্যের আগে যাচাই বাছাই ও গুরুত্ব বিবেচনা করা উচিত। ভুল ও মিথ্যা তথ্যে জীবন নাশসহ মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে একটি টেকসই পরিবর্তন করা সম্ভব। গণমাধ্যম কর্মীদের নির্ভরযোগ্য তথ্য প্রশাসনের কাজকে বেগবান করে। জনগণের কল্যাণে যেকোনো তথ্যের যেকোনো সময়ে জেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ সাদীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

এসময় জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD