শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদের আদলে যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশন

পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদের আদলে যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশন

Sharing is caring!

পটুয়াখালী: নদী মাতৃক বরিশাল অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনায় যুব অংশগ্রহণ’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংসদের রীতিনীতি মেনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় যুব ছায়া সংসদের অধিবেশন।বুধবার (২৬ জুলাই) সকালে পটুয়াখালী জেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক পুষ্টি সংস্থা গেইন এর সহায়তায়, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সহযোগিতায় বাংলাদেশ যুব ছায়া সংসদ বরিশাল বিভাগীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

এর আগে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে রযালী অনুষ্ঠিত হয়েছে। যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশনের স্পিকার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পদে প্রকৃতি দায়িত্ব পালন করেন আদনান হাবিব খান, বিরোধী দলীয় নেতার পদে শাওন হাসান, খাদ্য মন্ত্রীর পদে মোঃ হাসিবুর রহমান, বিরোধী দলীয় উপনেতার পদে রুবাইয়াত হকসহ বিভিন্ন আসনে তরুণরা স্থানীয় সংসদ সদস্যদের প্রতিকী দায়িত্ব নিয়ে পটুয়াখালী-৩ আসনে আইয়ুব খান, পটুয়াখালী-০৪ এ মোঃ শাহিন খান, সংরক্ষিত নারী আসন ২৯ এ জান্নাতুল জান্নাত, ১৫ এ ফারিয়া রিয়া, ১৯ এ ফারহানা আক্তার জলি জোড়ালো বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুল ইসলাম, সমাজ সেবিকা ও নারী নেত্রী আয়েশা হুমায়রা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কমকর্তা খায়রুল ইসলাম মল্লিক, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও সহ আয়োজক সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, যুুবদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গনতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরিশাল বিভাগের ২১ টি আসন থেকে ২১ জন শিক্ষার্থী এই বাংলাদেশ যুব ছায়া সংসদের বিভাগীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD