শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহতদের সংখ্যা বেড়ে এখন ১৮ জন

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহতদের সংখ্যা বেড়ে এখন ১৮ জন

Sharing is caring!

 পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছে। সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে শনিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ৩০ জন, এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাসার সৃতি নামের বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিলো। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌছলে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দৌড়াদৌড়ি করে উদ্ধারের চেষ্টা চালায়। ইতিমধ্যে ফায়ারসার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এরমধ্যে ১৮ জন যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। পরবর্তীতে আরো চার জন যাত্রী নিহত হয়।নিহতদের পরিচয় এখনও জানা যায় নি। গাড়িটিকে উদ্ধার করছে জেলা পুলিশের উদ্ধারযন্ত্র, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।তাদের মধ্যেও মুমুর্ষ কয়েকজনকে দেখা গেছে। গাড়ীর ভিতরে কি পরিমাণ লোক আটকে আছে তা ধারণা করা যাচ্ছে না।দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানায়, বাস দূর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৮জন নিহত হয়েছে।আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD