বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির উঠান বৈঠক

গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির উঠান বৈঠক

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে উপজেলার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক উঠান বৈঠক হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন। এ সময় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন। তারা বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যকে তুলে ধরে জনগণের মাঝে বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবু কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মো. দুলাল প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু, গোলখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD