বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
ইশরাকের গাড়িবহরে হামলা

ইশরাকের গাড়িবহরে হামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন রনি।

তিনি বলেন, গাড়িবহর সোনাইমুড়ী পার হওয়ার সময় থানার সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ শ্রাবণের নেতৃত্ব সশস্ত্র হামলা চালানো হয়।

এসময় ইটপাটকেল নিক্ষেপে আহত দুই ছাত্রদল কর্মীকে বেধড়ক পেটানো করা হয় এবং তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে হামলাকারীরা।

পরে পুলিশ এসে তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন ছাত্রদল নেতা রনি।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এসময় আগুনে পুড়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা হয়নি।

তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

এদিকে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদককে বারবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। তবে সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সুজন দাবি করেন এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনার নিন্দা জানিয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD