রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল আরও একটি জাহাজ

কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল আরও একটি জাহাজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে একের পর এক বিদেশি জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর কান্তা নামে একটি মাদার ভেসেল ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে আসে।

বর্তমানে জাহাজটিকে ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পরে এ নিয়ে পাঁচটি জাহাজ ভিড়ল কয়লা নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান।

জানা যায়, ৯.৪৮০ মিটার গভীর ও ১৯৯.৯৮ মিটার দৈর্ঘ্য এবং ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজটি পায়রা বন্দরের আউটারেজ থেকে ইনার অ্যাংকোরেজে আনা হচ্ছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমভি সাগর কান্তা নামে একটি কয়লাবাহী জাহাজ মঙ্গলবার সকালে পায়রা বন্ধুরে এসে পৌঁছায়। এতে ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা রয়েছে, পায়রা বন্দরের আউটারেজ থেকে জাহাজটি নিয়ে বন্দরের ইনার অ্যাংকোরেজে (ভেতরে নোঙর করার স্থান) আনা হচ্ছে। এ নিয়ে এ সপ্তাহে দুটি জাহাজ কয়লা নিয়ে এসেছে।

কয়লার অভাবে বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর এমভি সাগর কান্তার আগে আরও চারটি জাহাজ কয়লা নিয়ে এসেছে। এ পাঁচ জাহাজে প্রায় এক লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD