শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে

তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামের তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর লাগা আগুন নিভে গেছে। তবে এখনও আগুনের ভয়াবহতার কথা ভুলতে পারেনি সুগন্ধা তীরবর্তী মানুষজন।

এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। এছাড়া বিভিন্ন সংস্থা ও বাহিনী তাদের মতো করে পুরো ঘটনা খতিয়ে দেখছে। কোনো অবহেলার বিষয় রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে নৌপুলিশ।

মঙ্গলবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শক করেন নৌপুলিশের বরিশাল অঞ্চলের সুপার (এসপি) কফিল উদ্দিন।

তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। সেখানে কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

তেলের ভ্যাসেলে বার বার এ ধরনের অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভ্যাসেল বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন। কেন এমনটা হচ্ছে এটা স্পষ্ট করতে হলে বিশেষজ্ঞ প্রয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD