মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঈদ সালামি দেওয়ার নামে ধর্ষণের পর হত্যা

ঈদ সালামি দেওয়ার নামে ধর্ষণের পর হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজশাহীতে ঈদ সালামি দেওয়ার নাম করে শিশু আন্নিকা আক্তার মায়াকে (৯) অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি পলাশ শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী নগর পুলিশের শাহ মখদুম ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে ভোর ৪টার দিকে নাটোর সদর উপজেলার মাদরাসা মোড় থেকে আসামি পলাশকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর পৌনে ৬টার দিকে রাজশাহী নগরীর ছোটবনগ্রামের একটি পুকুর থেকে নিহত শিশু আন্নিকার মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পলাশ শেখ নগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়া এলাকার শাহীন আলীর ছেলে। সে নওদাপাড়া বাজারে একটি খাবার হোটেলে কাজ করত। নিহত শিশু আন্নিকা আক্তার মায়া নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

সংবাদ সম্মেলনে নূর আলম সিদ্দিকী বলেন, গত শনিবার বিকেল ৪টার দিকে আন্নিকা আক্তার মায়া নওদাপাড়ায় তাদের বাড়ির নিকটবর্তী দাদির বাড়ি যাওয়ার জন্য বের হয়। সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে ঘটনার পরের দিন শিশুর বাবা শাহ মখদুম থানায় একটি জিডি করেন।

তিনি বলেন, জিডির পর শাহ মখদুম থানার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ এইচ এম আসাদ হোসেনের নেতৃত্বে শাহ মখদুম থানা পুলিশ অভিযান শুরু করে। রোববার নওদাপাড়া বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি পলাশ শেখকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে যায় পুলিশ। তার বাবা-মা জানায় দুই মাস আগে পলাশকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর আসামি পলাশ তার ভাই শান্তর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। এরই সূত্র ধরে পুলিশ পলাশ শেখকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পলাশ জানায়, শিশু আন্নিকাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখেছে। শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যায় সে একাই জড়িত।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শাহ মখদুম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD