শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
জাম গাছে মিলল ঝুলন্ত মরদেহ

জাম গাছে মিলল ঝুলন্ত মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শ্বশুরবাড়ির পাশের একটি জাম গাছ থেকে শামীম মিয়া (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৩ জুলাই) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের আব্দুল ওয়ারেস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, এক বছর আগে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে ফাতেমার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শামিমের। পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। এক সপ্তাহে আগে ফাতেমা রাগ করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন।

শামীমের স্ত্রী ফাতেমা জানান, বাবার বাড়ি আসার পর থেকে শামীম মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। রোববার দিনগত রাত ১০টার দিকে শামীমের সঙ্গে শেষ কথা হয় তার। সকালে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে ওঠে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শামীমের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD