রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বজ্রপাতে ৮ নারী আহত

বজ্রপাতে ৮ নারী আহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজবাড়ী জেলার পাংশায় পৃথক বজ্রপাতের ঘটনায় আট নারী আহত হয়েছেন। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (০২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব বজ্রপাতের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- পাংশা পৌরসভার মৌকুড়ী এলাকার আক্কাস আলীর স্ত্রী বিলকিস (৩৬) ও হেলালের স্ত্রী নাসিমা (৩৫), পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মতিন মণ্ডলের স্ত্রী আকলিমা (৪০), চরঝিকড়ী গ্রামের আকিদুলের স্ত্রী আকলিমা (৪২) ও সোনাইয়ের স্ত্রী রিনা (৪৫), মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়ীয়া গ্রামের আজাদের স্ত্রী শিপ্রা (৩০) ও নিজাম মৃধার স্ত্রী হাছিনা বেগম (৫০) এবং বাহাদুরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজিজের স্ত্রী নাসরিন (২৯)।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, রেববার সন্ধ্যায় পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়।

আলাদা বজ্রপাতে আহত হয়ে সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত আটজন নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD