শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কুয়াকাটা সৈকতে পর্যটকের ভীড়

কুয়াকাটা সৈকতে পর্যটকের ভীড়

Sharing is caring!

মোহাজ্জেম হোসেনঃ

ঈদুল আযহার দ্বিতীয় দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। বৃহস্পতিবার দুপুর থেকেই সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলছেন। কেউবা আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছে। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। মোটকথা সৈকতে ঈদ উন্মদনায় মেতেছে পর্যটকরা। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরপত্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল লক্ষ করা গেছেকুয়াকাটা সিকদার রিসোর্ট’র ম্যানেজার মো: আলামীন জানান, রমজানের ঈদের চেয়ে পর্যটক অনেক কম তবে সামনের দিনগুলোতে পর্যটক বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশন’র সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, আজকে থেকে পর্যটক আসা শুরু করেছে, ঈদুল ফিতরের মতো পর্যটকের ভীড় নেই। রাজনৈতিক ইস্যু ও বৈরী আবহাওয়ার কারনে পর্যটক কম। আবহাওয়া ঠিক হলে পর্যটক বাড়ার সম্ভাবনা রয়েছে।

টুরিষ্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আমরা ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষনিক প্রস্তুত আছি।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বিগত দিনের মতো পর্যটক নেই, আবহাওয়া ভালো হলে পর্যটক বাড়বে। আমরা পৌর কতৃপক্ষ পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD