বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোজ

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোজ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন ।। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাবিল (১৬) নামের এক কিশোর নিখোজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাবিল চাপলী গ্রামের তার নানা বাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে গোসলে নামে। এসময় নাবিল সাঁতার না জানায় সে ঢেউয়ের টানে সাগরে ভেসে যায়। স্থানীয় জেলে এবং কলাপাড়া ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস বলে, আমরা নিখোজ কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে অভিযান শুরু করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD