শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের ন্যায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’, আর স্লোগান হচ্ছে- ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এ প্রদিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

র‌্যালি শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পক্ষিয়া রেঞ্জের ফরেস্টার আবু বকর সিদ্দিক, ফরেস্টার মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক মো. খালিদ হোসেন মিল্টন প্রমুখ।

এছাড়া র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD