শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা পৌর সদরের গলাচিপার ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপন্ডিত শিক্ষক মোঃ জালাল আহমেদ স্যার গতকাল রবিবার ঢাকা ল্যাবএইড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না -লিল্লাহ- ওয়া ইন্না- ইলাইহি- রাজিউন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন ,আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ডাক্তার জান্নাতুল নাঈম, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম,কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক, কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রব সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখা, সামাজিক নেতৃবৃন্দ ও তার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে। মরহুমের জানাজা নামাজ সোমবার আছর বাদ গলাচিপা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে পারিবারিক সিদ্ধান্তে দাফন করা হয়। উল্লেখ্য মরহুম জালাল আহমেদ স্যার এর একমাত্র পুত্র সন্তান ডা: জসিম উদ্দিন মুকুল উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা পটুয়াখালী জেলা (অব:) সহ চার কন্যা, অনেক আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জন্য তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD