বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মান্নাসহ প্রার্থিতা ফিরে পেলেন ৩ জন

মান্নাসহ প্রার্থিতা ফিরে পেলেন ৩ জন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া আরও তিন প্রার্থী উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এরা হলেন, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদ খান মেনন, দুই নম্বর ওয়ার্ডের রইজ আহম্মেদ মান্না ও তিন নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক।

সোমবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির। উচ্চ আদালতের আদেশ প্রার্থীরা কমিশনে পৌঁছে দিয়েছেন।

প্রার্থী রাশেদ খান মেনন বলেন, আদালতের কাগজ কমিশনে জমা দিলে তারা আমাকে লাটিম প্রতীক বরাদ্দ দিয়েছেন। আজ থেকে প্রচার-প্রচারণায় নামবো। আশা করি, জনগণ আমাকে নির্বাচিত করবে।
এছাড়া তিন নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক পেয়েছেন টিফিন ক্যারিয়ার প্রতীক এবং রইজ আহম্মেদ মান্না পেয়েছেন ঘুড়ি প্রতীক।

এর আগে ১৮ মে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৬ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে আপিলে ছয়জনের প্রার্থিতা পুর্নবহাল হয়। শেষে উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনে সুযোগ পান আরো তিনজন। এতে করে মোট ১৬৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে সাতজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন।

উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া তিনজনের মধ্যে রইজ আহম্মেদ মান্না কারাগারে রয়েছেন। তার নামে নৌকা প্রতীকের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগে মামলা হয়। মান্না মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD