সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়া ছাত্রলীগকে এগিয়ে নিতে চান দু:সময়ের ত্যাগী কর্মী বাবু।।

কলাপাড়া ছাত্রলীগকে এগিয়ে নিতে চান দু:সময়ের ত্যাগী কর্মী বাবু।।

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :
  কলাপাড়ায় দুর্দিন ও দু:সময়ের কান্ডরি, ত্যাগী কর্মী, রাজপথের লড়াকু মুজিব সৈনিক বাবু সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এগিয়ে নিতে চায় উপজেলা ছাত্রলীগকে। ছাত্রলীগের তৃনমূল কর্মীদের প্রানশক্তি ও সর্বজন প্রিয় আস্থাভাজন ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাধারন সম্পাদক, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মো. তারিকুল ইসলাম বাবু এবার হতে চায় উপজেলা ছাত্রলীগের সভাপতি।
শুক্রবার দুপুরের দিকে গনমাধ্যমের সাথে দেয়া এক সাক্ষাৎকারে বাবু বলেন, এ পর্যন্ত ছাত্রলীগ করার কারনে বিএনপি-জামাত সন্ত্রাসীদের দ্বারা কয়েকবার আক্রান্ত ও হামলা এবং অনেকবার মামলার শিকার হয়েছি। তবুও যতোই হামল-মামলা, জেল-জুলুম-হুলিয়া হোক না কেনো আমি সর্বদা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখহাসিনার অনুপ্রেরনায় এ সংগঠনের সাথে জড়িত ছিলাম, আছি এবং থাকবো। তিনি বলেন, আমার পিতা আ: রশীদ তালুকদার বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে স্কুল জীবন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রিয় দল আওয়ামীলীগের সংগেই জড়িত আছে। দীর্ঘ বছর ১নং ওয়ার্ড শাখা পৌর আওয়ামীলীগের সদস্য থেকে শুরূ করে দপ্তর সম্পাদক, বর্তমানে সহ-সভাপতির দায়িত্ব পালন করছে। ঠিক বাবার মতো আমিও ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে রয়েছি, যা আমার কাছে অনেক গর্বের বিষয়।

তথ্য সূত্রে জানা যায়, সদ্য রাজশাহী বিএনপির নেতা কতৃক প্রধানমন্ত্রী শেখহাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে মফস্বলের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা বাবুর মতানুসারী তৃনমূল কর্মীরা জানান, অন্তর্দন্ধ, দলীয় কোন্দল-গ্রুপিং-কোরামের কারনে, বাবুর ব্যাপক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে মিথ্যা, বানোয়াট,  কুরুচিপূর্নু  ঘটনা রটিয়ে ও বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সংগঠনের ভিতর লুকিয়ে থাকা বিএনপি-জামাত চক্রের কতিপয় দুস্কৃতিকারীরা।কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, ছাত্রনেতারা হলো ভবিষ্যৎ ও আগামী বাংলাদেশের নেতৃত্ব। বাবু একজন ভদ্র ও ভালো পরিবারের সন্তান। তার বাবা আমার সহপাঠি ও রাজনৈতিক সহযোদ্ধা। বাল্যকাল থেকে আমি ও আ: রশিদ তালুকদার একসাথে একই পাড়ায় থেকেছি, রাজনীতি ও পড়াশুনাও একসাথেই করেছি। তাই বাবুর মতো ভালো পরিবারের সন্তানরা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসুক এবং সহযোগী সংগঠন ছাত্রলীগকে আরো সুসংগঠিত ও জননেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করুক,  তিনি আরো বলেন, অনেকদিন সে আওয়ামী পরিবারের একজন হয়ে জড়িত আছে, বিভিন্ন সময়ে বাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা হামলা-মামলার শিকার হয়ে আহত ও নির্যাতিত হয়েছে বহুবার, বাবু ছাত্র রাজনীতিতে তার সুনির্দ্দিষ্ট পথে এগিয়ে যাক, এজন্য আামি তার মঙ্গল কামনা করি।সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার জানান, বঙ্গবন্ধুর রক্তে গড়া ও হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে দক্ষ, যোগ্য ও ত্যাগী কর্মীরা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে পদ-পদবী পাবে এটা দেশরত্ন শেখহাসিনার একান্ত চাওয়া। তাই তারিকুল ইসলাম বাবুর মতো ভালো ও মেধাবী ও ত্যাগী কর্মীরা নেতৃত্বে আসুক এটা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে আমরাও চাই। বাবু কলাপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে বাবুর মতো পরিশ্রমী ও শক্তিশালী নেতৃত্বে আরো সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD