বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Sharing is caring!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা গলাচিপায় প্রস্তুত আশ্রায়ণকেন্দ্র মোঃনাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। শুক্রবার (১২ মে) দিনভর রামনাবাদ, আগুণমুখা, বুড়া গৌরঙ্গ, আবাসন, ভেরিবাধের বাহিরের লোকালয়, লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাটে মাইকিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এছাড়াও বিকাল থেকে সিপিপির সদস্যবৃন্দের পক্ষ থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করা হয়। পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর সতর্ক সংকেত দেখানোর পর থেকে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সিপিপির সদস্যবৃন্দের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১৮টি আশ্রায়ণকেন্দ্র (সাইক্লোন সেল্টার) প্রস্তুত রাখা হয়েছে। গবাদী পশু-পাখির জন্য ৩টি মুজিব কেল্লাও তৈরি আছে। পাশাপাশি শুকনা খাবার, পানি, স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ কমিটির সদস্যদের নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র কবল থেকে মানুষকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য সকলে একসঙ্গে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গলাচিপা উপজেলার জরুরী নম্বরে জরুরী মুহুর্তে আপনারা ফোন করবেন। জরুরী নম্বরগুলো হলো উপজেলা প্রশাসন- ০১৭৩৩৩৩৪১৫৩, গলাচিপা থানা- ০১৩২০১৫৫২৩৮, গলাচিপা ফায়ার সার্ভিস- ০১৭০৫৬০২৫২০, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ০১৭৩০৩২৪৪২৮।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD