রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
বরিশালে কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ২ জন নিহত

বরিশালে কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ২ জন নিহত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল কীর্তনখোলা নদীতে নোঙ্গরকৃত ওয়েল ট্যাঙ্কার জাহাজের ইঞ্জিন রুমের এয়ার কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন শ্রমিক নিহত ও গুরুতর আহত ২। ১১ই মে বৃহস্পতিবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে বরিশাল কীর্তনখোলা নদীতে নোঙ্গরকৃত ওয়েল ট্যাঙ্কার এম টি এবাদি জাহাজের ইঞ্জিন রুমের এয়ার কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে নৌযানে থাকা ১৬ জন শ্রমিকের মধ্যে তিন (০৩) জন ইঞ্জিনরুমে নিহত হলে (০২) জনের লাশ উদ্ধার করা হয় এবং ১ জনের লাশ ইঞ্জিনরুমের তাপমাত্রা অত্যাধিক থাকার দরুন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং তিন (০৩) জন আগুনে পুরে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। নিহত শ্রমিক দুজন হলো মোঃ স্বাধীন (২২), বাবুল কান্তি দাশ (৬৪) উভয় সাং-চট্টগ্রাম। গুরুতর আহত শ্রমিকগণ হলেন,মোঃ কুতুবউদ্দিন (৬০) পিতা: মৃত্যু মোঃ সালেহ আহাম্মেদ, মোঃ রুবেল হোসেন (৩০), পিতা: অজ্ঞাত, মোঃ কামাল হোসেন (৬০) পিতা: অজ্ঞাত, উভয়ের, উপজেলা: সীতাকুন্ড, জেলা: চট্টগ্রাম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বরিশাল বিভাগের উপ-পরিচালক মো: মিজানুর রহমান এর নেতৃত্বে ধারাবাহিক ভাবে ০৫টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। তথ্য সুত্রে জানা গেছে , গত ০৯ মে ২০২৩ তারিখে উক্ত জাহাজ টি কীর্তনখোলা নদীর তীরে মেঘনা অয়েল ডিপোতে তেল খালাস করার জন্য চট্টগ্রাম থেকে বরিশাল নদীবন্দরে আসছে। দুর্ঘটনা কবলিত জাহাজটি পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD