বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় সরকারী খাল উম্মুক্তর দাবীতে মানববন্ধন

কলাপাড়ায় সরকারী খাল উম্মুক্তর দাবীতে মানববন্ধন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বাদুরতলি খাল উম্মুক্ত করে দেয়ার দাবীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় শত শত কৃষক।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসন’র সরকারী খাল উম্মুক্ত করে দেয়ার আশ্বাসে মানবববন্ধন কর্মসূচী থেকে সরে দাড়ালেন কৃষকরা। আজ বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিকে দাবী পূরনের আশ্বাস দেয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা। ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান জানান, টিয়াখালী ইউনিয়নের বাদুরতলি খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিরন সিকদার, ইসমাইল মেম্বর সহ ১৫জন দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে চাষাবাদের মৌসুমে কৃষি কাজে মিষ্টি পানি ব্যবহার করতে পারছেনা কৃষক। এছাড়া গৃহাস্থালী কাজ সহ গবাদিপশুকে পানি খাওয়াতে পারছেনা কৃষক। এতে ক্ষুব্ধ কৃষকরা বাদুরতলি খাল উম্মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

এসময় কৃষকের স্বার্থ তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা, কৃষক রিপন ফরাজী, বাবুল তালুকদার, ফারুক হাওলাদার, খালেক হাওলাদার, রফিক হাওলাদার, রাজ্জাক শরীফ প্রমূখ।

কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোন সরকারী খাল আর ইজারা দেয়া হবে না। কৃষকের স্বার্থে বাদুরতলি খাল সহ সকল খাল উম্মুক্ত করে দেয়া হবে। বাঁধ অপসারন করে দেয়ার জন্য তহলিশদার এবং কানুনগো কে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে পাখীমারা খাল কৃষকের স্বার্থে উন্মুক্ত করে দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD