শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপায় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

গলাচিপায় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১ টার সময় গলাচিপার বিভিন্ন স্থানে জনগণকে সচেতন ও সতর্ক করতে দেখা গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। শহরের বিভিন্ন সড়ক, আবাসন এলাকা এবং নদী তীরবর্তি স্থানে ফায়ার সার্ভিস তাদের গাড়িযোগে হ্যান্ড মাইকিং এর মাধ্যমে জনগণকে সতর্ক করা হয়।

এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রয়েছে। সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সকলকে সতর্ক ডিউটিতে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। উপকূলীয় এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যেকোনও কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে।

জনগণের জান মাল রক্ষায় আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। এ উপলক্ষে আমরা আগাম প্রস্তুতি হিসেবে মাইকিং করে জনগণকে সতর্ক করছি। আমাদের টিম প্রস্তুত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD