রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উন্নয়ন থেকে বঞ্চিত বরিশালকে নতুন করে গড়ে তুলতে চাই- খোকন সেরনিয়াবাত

উন্নয়ন থেকে বঞ্চিত বরিশালকে নতুন করে গড়ে তুলতে চাই- খোকন সেরনিয়াবাত

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, আমি একটি সুন্দর বরিশাল নগরী গড়ে তুলতে চাই, যা বিগত দিনে হয়নি। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়ন কর্মযোগ্য চলছে তা থেকে বরিশাল বাসী বঞ্চিত। আমি সততার সাথে কাজ করতে চাই।

মানুষের সেবা, অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করবো। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ৪ মে সকাল ১০ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমি সুষ্ঠভাবে একটি পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে সাংবাদিকদের সহযোগীতা চাই। সকলের সমর্থন পেলে একটি নতুন বরিশাল গড়ে তোলার চেষ্টা করবো। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুলের সভাপতিত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিকদের সাথে সাক্ষাত ও মতবিনিময় সভা শেষে তিনি নগরীর সদর রোডে থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম, অ্যাড. লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন শহীদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD