মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ
গলাচিপায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ সংক্রান্ত সভা

গলাচিপায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ সংক্রান্ত সভা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা। আরও উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম মিয়া, উলানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, আমখোলা হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজা মিয়া, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানগণ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন। মনে রাখবেন আমাদের সন্তানদের মান সম্মত শিক্ষা ও দক্ষ করে গড়ে তুলতে নকল থেকে দূরে রাখতে হবে। এই সময় থেকেই পরীক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাহলে ভবিষ্যতে ওরা দেশের সম্পদে পরিনত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD