রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
ইদ উপহার পেয়ে হাসি ফুটল অসহায়দের মুখে

ইদ উপহার পেয়ে হাসি ফুটল অসহায়দের মুখে

Sharing is caring!

ভোলায় আসন্ন ইদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান সামাজিক উন্নয়ন কেন্দ্র (সিএসডি)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে সংগঠনটির প্রধান কার্যালয় থেকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯নং ওয়ার্ডে বসবাসরত অসহায়দের মাঝে এই ইদ উপহার তুলে দেওয়া হয়। এদিন সিএডির সদস্যদের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়। সিএডির নেতৃবৃন্দ বলেন- ইদকে সামনে রেখে আর্তমানবতার সেবায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের আহবান জানাচ্ছি। ইদের আনন্দ সকল ঘরে পৌঁছে দিতে সকলকে হাতে হাত রেখে কাজ করতে হবে। দাঁড়াতে হবে অসহায়দের পাশে। এর মাধ্যমেই বিলিয়ে দিতে হবে নিজেদের সামর্থ্যের সবটুকু। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়ন কেন্দ্রের (সিএসডি) মতো সমাজের বিত্তবান সকলেরই এই কাজে এগিয়ে আসা উচিৎ। সামাজিক উন্নয়ন সংস্থা (সিএসডি’)র নির্বাহী পরিচালক জনাব খলিল উদ্দিন ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন মহিলা কলেজের প্রভাষক (ইংরেজি বিভাগ)আলহাজ মুহাম্মদ ইজমাউল হক,বিশেষ অতিথি হিসােবে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা(জিজেইউএস) এর সহকারী পরিচালক (মনিটরিং ইভ্যালুয়েশন এন্ড রিসার্চ)মোঃমেমিন উল্ল্যাহ,,বাংলাদেশ ছাত্রলীগ ভোলা সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান ফাহাদ প্রমূখ। এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহায়তা প্রদান করেন- সামাজিক উন্নয়ন কেন্দ্রের (সিএসডি) উপদেষ্টা লে. কর্নেল এম. ইকরামুল হক, এম মোর্শেদ আলম, ,নির্বাহী কমিটির সভাপতি এস কে মাহাতাব উদ্দিন, সহ সভাপতি মোঃজাকির হোসেন রিপন,সহ সভাপতি মো. আকতারুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃতৈয়েবুর রহমান নির্বাহী সদস্য মিজানুর রহমান শাহিন,মোঃআলী গাফফার, মো. মাহফুজুর রহমান জুন্নুন । এ সময় বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি,বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD