মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী নিহত, গুরুত্বর আহত ১.

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী নিহত, গুরুত্বর আহত ১.

Sharing is caring!

 

এস আল-আমিন খাঁন পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দশম শ্রেণির ৩ শিক্ষার্থী গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থী মারা গেছে।

জানা যায়, বুধবার (২২শে মার্চ) ওই ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে স্কুলের দক্ষিণ পাশে ব্রিজের ওপর নবম শ্রেণির শিক্ষার্থীরা এ হামলার ঘটনা ঘটায়।

আহত শিক্ষার্থীরা হলো- নাফিস (১৬), মারুফ (১৫), সিয়াম (১৫)। আশংকাজনক অবস্থায় নাফিস ও মারুফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নাম না বলা শর্তে জানান, এরা কিশোর গ্যাং এর লোক। বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন অপকর্ম করে বেড়ান। স্কুলে ঠিকমতো যায় না। এরকম কিশোর গ্যাং এর লোক রয়েছে বিভিন্ন জায়গায়। এদেরকে নিয়ন্ত্রণ করে বড় মানুষ।

স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঘটনা শুনেছি। এবং নাফিস ও মারুফ দুইজন শিক্ষার্থী বরিশাল হাসপাতালে নেয়ার সময় মারা গেছে। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও জানা যায়, বরিশাল হাসপাতালে নাফিস ও মারুফ নামের দুই শিক্ষার্থীকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং আমি সহ একাধিক পুলিশ সূর্যমনি অবস্থান করছি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD