শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে দৈনিক ‘বাংলাদেশের আলো’ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বরিশালে দৈনিক ‘বাংলাদেশের আলো’ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

‘স্বাধীনতাই আমাদের শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পন করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো। এ উপলক্ষে বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) নগরীর ইউরো কনভেনশন হলে বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এমকে রানা, ঢাকা পোষ্টের বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান ইঞ্জিনিয়ার জিহাদ রানা, বিজয় টেলিভিশনের বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে যেমন একটি মানুষের জীবন আলোকিত হয়ে যায় তেমনি মিথ্যা লেখনির মাধ্যমে একটি মানুষের জীবন অন্ধকারেও পৌঁছে যায় তাই সকলের উচিত সততা ও নিষ্ঠার সাথে কাজ করা।

এসময় দৈনিক হিরন্ময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিম যুবরাজ, দৈনিক বরিশাল সময়ের বার্তা সম্পাদক আমিনুল হক রশিদ, দৈনিক আজকের বার্তার যুগ্ম বার্তা সম্পাদক ফিরোজ গাজী, দৈনিক দক্ষিণাঞ্চলের বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিএম মনির হোসেন, প্রথম সকালের যুগ্ম বার্তা সম্পাদক হাফিজ স্বাধীন, দৈনিক সত্য সংবাদের বার্তা সম্পাদক এমআর শুভ, আলোকিত বরিশালের সহ-ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, সাংবাদিক এন আমিন রাসেল, সাংবাদিক পারভেজ সিকদার, বিডি ক্রাইম ২৪ ডট কমের চাঁন আকন, দৈনিক গণবার্তার বরিশাল ব্যুরো শাহ পরান সুজন, সত্য সংবাদের স্টাফ রিপোর্টার রূপন কর অজিত, কলমের কন্ঠের প্রধান প্রতিবেদক ইমরান হোসেন, রিপোর্টার রিপন রানা, আলম বুক এজেন্সির পরিচালক আনন্দ সিকদার, গ্লোবাল টিভির ক্যামেরাপার্সন অপূর্ব বাড়ৈ, বিজয় টিভির ক্যামেরাপার্সন লিটন ভূঁইয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। শেষে বাংলাদেশের আলোর ১৫ বছরে পদার্পন উপলক্ষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন গণমাধ্যমকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD