রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল মহানগর জাতীয়তাবাদী লৌহ শ্রমিকদলের কমিটি গঠন

বরিশাল মহানগর জাতীয়তাবাদী লৌহ শ্রমিকদলের কমিটি গঠন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল মহানগর জাতীয়তাবাদী লৌহ শ্রমিকদলের কর্মী সভা এবং কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধায় বি এন পি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার বিপ্লবী আহবায়ক রাজপথের লড়াকু যোদ্ধা ফয়েজ আহমেদ খান ।

বরিশাল মহানগর বি এন পির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন বরিশাল মহানগর শ্রমিকদলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম ।

মনির খলিফা কে আহবায়ক এবং মনির মল্লিক কে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয় । শ্রমিকবান্ধব জননেতা মামলা হামলার শিকার ত্যাগী সংগঠক ফয়েজ খান তার বক্তব্যে বলেন , আগামী দিনের আন্দোলন সংগ্রাম কে বেগবান করতে হলে ঘরে বসে রাজনীতি করার সুযোগ নেই ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি , দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি , ভোটবিহীন সরকারের পদত্যাগ , অবৈধ সংসদ বাতিল , নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবী , গণতন্ত্র পুনরুদ্ধার সহ ভোজ্যতেল , জ্বালানী তেল , রান্নায় ব্যবহৃত গ্যাস , গ্রাহক পর্যায়ে বিদ্যুতের লাগামহীন সিস্টেম লস , অবৈধ সরকারের সমালোচনাকারী নেতাকর্মীদের উপর আওয়ামী পুলিশ এবং দলীয় সন্ত্রাসীদের জুলুম নির্যাতন সহ ফ্যাসিবাদী ভোটচোর সরকারের বিভিন্ন অনিয়ম অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে শক্তিশালী সংগঠন তৈরীর মাধ্যমে আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার কোন বিকল্প নেই । যেহেতু বি এন পি কে ভালোবেসে আজ আপনারা নির্যাতিত , নিষ্পেষিত , নিপীড়িত হচ্ছেন তাই ভবিষ্যতে শ্রমিকের ন্যায্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে আপনারাই হবেন অগ্রসৈনিক ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD