সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে অর্ধশত প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ

বরিশালে অর্ধশত প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ একটি হুইল চেয়ারের অভাবে থেমে আছে কারও জীবন। আবার কেউবা চার দেয়ালের আলো-আঁধারিতে বন্দী, সহায়ক চলাচলের ব্যবস্থা নেই বলে। এসব শুনে নিজেকে স্থির রাখতে পারেন না পুলিশ সদস্য জীবন মাহমুদ।

নিজ উদ্যোগে গত ২ বছরে অর্ধশত প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছেন মানবিক পুলিশ জীবন মাহমুদ। প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়ার বিষয়ে জীবন মাহমুদ বলেন, প্রতিবন্ধীরা সমাজের অংশ তাদের ও সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, নিজের উপার্জিত বেতন ও কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে আমি এই হুইল চেয়ার গুলো উপহার দিতে পেরেছি। জীবন মাহমুদ বরিশাল,ঝালকাঠি, পটুয়াখালী, ও ভোলা জেলার বিভিন্ন এলাকার অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার দিয়েছেন।

হুইল চেয়ার উপহার পাওয়া ভোলা জেলার বোরহানউদ্দিনে জন্মগত প্রতিবন্ধী সিদ্দিক বলেন, একটা হুইল চেয়ার এর অভাবে ঘর থেকে বের হতে পারছিলাম না,জীবন ভাই হুইল চেয়ার দেওয়ায় সূর্যের আলো দেখতে পারছি।

দীর্ঘ ৩৫ বছর পর হুইল চেয়ার পেয়েছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তারা মিয়া।দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন একটা চেয়ারের লাইগা কত কানছি কেউ দেয়নি এহন চেয়ার পাইছি এখন থেকে বাহিরে যাইতে পারমু।

জীবন মাহমুদ এর এমন মানবিক কর্মকাণ্ডে সাড়া ফেলেছে পুরো বরিশাল বিভাগে। প্রশংসিত হচ্ছেন প্রশাসনিক মহল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে।তার এই কর্মকান্ড নিয়ে তিনি জানান অতি দ্রুত প্রতিবন্ধীদের আয়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD