রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি শ‌নিবার (১১ মার্চ) বেলা ১১টায় একযোগে পৃথক পৃথক স্থানে মানববন্ধন করে।

এর মধ্যে বরিশাল মহানগর বিএনপি নগ‌রের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে।

এখানে মানববন্ধনে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

মানবন্ধনে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমত উল্লাহ, হাসান মামুন, এবায়দুল হক চাঁন।

এদিকে, নগরের জেলখানার মোড় এলাকায় মানববন্ধন করে উত্তর জেলা বিএনপি। মানববন্ধনে নেতৃত্ব দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ।

অপরদিকে নগরের কাকলীর মোড় এলাকায় মানববন্ধন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। এখানে মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ অ‌্যাড‌ভো‌কেট বিলকিস জাহান শিরিন।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করে আমরা আমাদের আন্দোলন শেষ করবো। আমরা যে ১০ দফার আন্দোলন করছি তার প্রধান দাবি এই সরকারের পদত্যাগ। কারণ বর্তমান সরকার দেশে দুঃশাসন, নির্যাতন চালাচ্ছে। দুঃশাসন, কর্তৃত্ববাদী, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশকে নির্যাতনের একটি হাতিয়ার বানিয়ে মহা-আনন্দে তাদের সিংহাসনে দিন কাটাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্র উত্তরণের জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দরকার। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD