বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিচারবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া জগৎ একে অপরের পরিপূরক =পটুয়াখালী পুলিশ সুপার

বিচারবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া জগৎ একে অপরের পরিপূরক =পটুয়াখালী পুলিশ সুপার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেছেন; আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া জগৎ একে অপরের পরিপূরক। কোনোটিই বাদ দিলে অপরাধীদের বড় একটা সুযোগ হয়ে যায়। এছাড়াও সাংবাদিকরা পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে থাকেন।

শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়াও তিনি আনন্দ টিভির প্রশংসা করে বলেন, আনন্দ টিভি খুবই কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। আনন্দ টিভি নিউজের পাশাপাশি বাংলা সিনেমার মাধ্যমেও দর্শকদের মনে আনন্দ যুগিয়েছেন।

এসময় পটুয়াখালী জেলা প্রেসকাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালাম আরিফ`র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আনন্দ টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম.নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

পটুয়াখালী জেলা প্রেসকাবের সদস্যবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD