বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৮ কর্মী আহত

কলাপাড়ায় আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৮ কর্মী আহত

Sharing is caring!

এস আল-আমিন খাঁনঃ

কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী(ঘোড়া প্রতিক) ০৮ কর্মী আহত হয়েছে। বৃহস্পিতবার দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়নের মোনসাতলী গ্রামে এঘটনা ঘটে। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য শাহানারা (৪৮) ও মুক্তা (৪৬) কে পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা এগারোটার দিকে ঘোড়া প্রতিকের ওয়ালিয়ুল ইসলাম নান্নু তার কর্মীদের নিয়ে মোনসাতলী গ্রামে প্রচারনায় নামেন। এসময় ঘোলের পাড় নামক এলাকায় পৌছলে আওয়ামী সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে নারী সহ তাদের ৮ কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী রেফার করে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD