মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
হানিফ হাওলাদার রিয়াজ এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

হানিফ হাওলাদার রিয়াজ এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল (দঃ) জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিতে মোঃ রিয়াজুল ইসলাম সবুজ কে সদস্য নির্বাচিত করায়, বরিশাল (দঃ) জেলা কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়ে এক বিশাল আনন্দ র‍্যালী বের হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সাবেক সহ-দপ্তর সম্পাদক, ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ হাওলাদার রিয়াজ এর নেতৃত্বে এ মিছিলটি বরিশাল-ভোলা হাইওয়ে রোড থেকে শুরু হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ করে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোঃ রিয়াজুল ইসলাম সবুজ কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বার) এসময় তিনি বলেন জনগণের স্বার্থে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বীদ্ধান্ত সফল করাই আমাদের লক্ষ্য জনগণের স্বাধীনতার ফিরে পেতে ১০দফা আদায়ের আন্দোলনের কোন বিকল্প নেই, আমি মনে করি বরিশালের সাধারণ জনগণ বিএনপি’র ১০দফা আন্দোলনে সাড়া দিয়ে এ্যাড. মজিবর রহমান সরোয়ার এর নেতৃত্বে রাজপথে নেমে এসেছে, নেতাকর্মীদের মধ্যে যতটুক ভুল বোঝাবুঝি রয়েছে তা ভুলে গিয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD