শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপা পৌর শহরে আগুন, পুড়লো ছয় ঘর

গলাচিপা পৌর শহরে আগুন, পুড়লো ছয় ঘর

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে আগুনের ঘটনা ঘটেছে। এতে ছয়টি ঘর পুরোপুরি এবং একটি ঘর আংশিক পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে ওই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের আট নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- লতিফ মিয়া, ওজোর আলী, নুরুল ইসলাম, সৌরভ আলী, শামসুল খান।

তারা জানান, আগুন আসবাব থেকে শুরু করে নগদ টাকও পুড়ে গেছে। তাদের দাবি, আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু শাহিন, গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ারনা মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক (তুহিন)। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাৎক্ষণিক শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD