শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
পটুয়াখালী বিএনপি’র পদযাত্রায় পুলিশের লাঠি চার্জ আহত-২৫

পটুয়াখালী বিএনপি’র পদযাত্রায় পুলিশের লাঠি চার্জ আহত-২৫

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিএনপি’র পদযাত্রায় ধাওয়া ও লাঠিচার্জ করে ব্যানার ফেস্টুন কেড়ে নেয় পুলিশ সকালে কলেজ রোডে জেলা বিএনপি’র কার্য্যালয়ের সামনে সক্ষিপ্ত সমাবেশ হয়।

বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়ার মুক্তি ও নেতা কর্মিদের উপর হামলা মামলা তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির দাবীতে পদযাত্রার আহবান করেন পটুয়াখালী জেলা বিএপি। শনিবার ২৫-ফেব্রুয়ারি সকালে পটুয়াখালী শহরের বনানী এলকায় বিএনপি কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলা বিএনপি।

জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নুমিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আকন কুদ্দুসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে যাওয়ার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া ও লাঠিচার্জ করে নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এতে কমপক্ষে ২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, শহরের পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এ পদক্ষেপ নেয়। এদিকে বিএনপি’র কর্মসূচি উপলক্ষে শহরে মোটর সাইকেল টহল দিয়ে সতর্ক অবস্থান নেয় পটুয়াখালী জেলা ছাত্রলীগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD