মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
একুশের ভাষা শহীদদের প্রতি পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

একুশের ভাষা শহীদদের প্রতি পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

Sharing is caring!

 

এস আল আমিনঃ

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে পটুয়াখালী পৌরসভা শহীদ মিনারে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্যদের সমন্বয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭১ বছর আজ।মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে।বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।পলাশ- শিমুল ফোঁটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে মন-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি?

১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষন করে।এতে কয়েকজন ছাত্র শহীদ হন।তাদের মধ্যে সালাম,বরকত, রফিক,শফিউর,জব্বার অন্যতম।

বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন কালে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বৈশাখ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান আরিফ সহ জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD