শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন

বরিশাল বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর আয়োজনে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন ফেডারেশন ঢাকা ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ও বিরতণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ ফারুক হোসেন, চেয়ারম্যান জেলা পরিষদ বরিশাল এ্যাডঃ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুসাহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ৬ টি জেলা ও বিভাগীয় ইউনিটের অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মনোজ্ঞ ডিসপ্লে, ক্রীড়াবিদদের প্যারেড ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD