শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
খাসজমি ফিরে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন।

খাসজমি ফিরে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন।

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত : পটুয়াখালীতে সরকারের দেয়া বন্দোবস্ত খাসজমি ফিরে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছে এক ভূমিহীন পরিবার। শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবে গলাচিপা উপজেলার উত্তর চরকাজল গ্রামের রুবিনা আক্তার নামে এক নারী সংবাদ সম্মেলন করেন। কথায় বলে জোর যার মুল্লুক তার।

ক্ষমতাকে কাজে লাগিয়ে একের পর এক চালাচ্ছে অসহায় মানুষের উপর অমানবিক নির্যাতন। কারো জমি দখল,মারামারি,খুন, গুম ও মৃত্যুর হুমকিসহ সকল প্রকার অনৈতিক কর্মকান্ড করে বেড়ায় ভূমি দস্যু মোশারেফ পন্ডিত ও তার দল। রবিনা আক্তার সংবাদ সম্মেলনে বলেন,আমার বাড়ি পটুয়াখালী জেলা অন্তর্গত গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন,আমি একজন ভূমিহীন,আমি খাসজমির জন্য আবেদন করলে থাকার জন্য আমাকে সরকার একটা দের একর কার্ডের জমি দেয় এবং সেই জমিতে ঘর উঠাতে গেলে আমাকে (১)মোশারেফ পন্ডিত পিতাঃ হাসান পন্ডিত(২)জাহাঙ্গীর খান পিতাঃ সুন্দর আলী খান(৩)জামাল খান পিতাঃ সুন্দর আলী খান (৪)মহাসিন মোল্লা মৃতঃ সোবাহান মোল্লা, সর্ব সাং -বড় শিবা(৫)মনির বিশ্বাস পিতাঃ ছালাম বিশ্বাস সাং উত্তর চরকাজল (৬)খোকন মোল্লা পিতাঃ সৈয়দ মোল্লাসহ ১৫/২০ জন সন্ত্রাসীাবহিনী আমাকে মারধর করে এবং আমার ঘরটি ভেঙে দেয়।

আমাকে টেনে হিচরে বস্ত্রহরণ করে ধর্ষনের চেষ্টা চালায়। আমি ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। সালিশ গণ একাধিকবার সালিশ বসালে বিবাদীগণ তা মানে না। এখন আমাকে বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দেয়,রুবেল মোল্লার ছত্র ছায়ায় আমার প্রতিপক্ষ আমার উপর বারবার হামলা করে,সাবেক চেয়ারম্যান রুবেল মোল্লার কাছে গেলে দেশ থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়।আমি নিরাপত্তা হীনতায় ভুগতেছি। আমি নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর কাছে আমি আমার আছল পেতে আমার কার্ডের জমি ও আমার জীবন ভিক্ষা চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD