বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বিশ্ব বেতার দিবস ২০২৩ এর উদ্বোধন

বিশ্ব বেতার দিবস ২০২৩ এর উদ্বোধন

Sharing is caring!

বরিশালে বিশ্ব বেতার দিবস ২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আজ ১৩ ফেব্রুয়ারি, ‘বিশ্ব বেতার দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বেতার ও শান্তি’ প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব বেতার দিবস’ পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারি ধারাবাহিকতায় আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় বরিশাল বেতারের আয়োজনে বরিশাল বেতারে বিশ্ব বেতার দিবস ২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অতিথিরা। পরে রেডিও সেন্টার প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বেতার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বেতার দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বরিশাল কিশোর রঞ্জুন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, সাংস্কতি জন নজরুল ইসলাম চুন্নুসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বরিশাল বেতার পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD