বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে মিথ্যা মামলা করায় বাদীকে জেল হাজতে প্রেরন

পটুয়াখালীতে মিথ্যা মামলা করায় বাদীকে জেল হাজতে প্রেরন

Sharing is caring!

এস আল-আমিন খাঁন।

পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে দায়েকৃত মিথ্যা অপহরন মামলা দায়ের করায় বাদী জসিম উদ্দিনকে জেল হাজতে প্রেরন করেন বিজ্ঞ আদালত। জসিম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা মান্নান প্যাদার ছেলে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী-২০২৩ ইং) তারিখ দুপুরে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ প্রদান করেন।

মামলা সুত্রে জানাগেছে , গত ২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন এর পিতা মান্নান প্যাদাকে অপহরন করার অভিযোগ দায়ের করে সাতজনকে আসামি করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে একটি সি-আর মামলা দায়ের করে। যাহার মামলা নং- ১০৫৯/২০২২।

আদালতের শুনানি ও তদন্তের পরে ভিকটিম আত্মগোপনে থেকে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ প্রমানিত হওয়ায় বাদীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এবিষয়ে মিথ্যা মামলার বাদীকে জেল হাজতে প্রেরন করায় বিচার প্রত্যাশীদের মধ্যে আস্থা সৃষ্টি হাওয়ার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে জানান বিজ্ঞ আইনজীবীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD